অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গুলিতে হত্যা: ৯০০ জনকে আসামি করে পুলিশের মামলা

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগ এনে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার কালিহাতী ও ঘাটাইল থানায় এ মামলা দুটি হয় বলে সংশ্লিষ্ট থানার শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের উপর হামলার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়া এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।

কালিহাতী থানার ওসি শহিদুল ইসলাম জানান, এসআই মোশারফ হোসেন বাদী হয়ে সকালে তাদের থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

একই অভিযোগে ঘাটাইল থানার এসআই মনসুব আলী অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তাদের থানায় একটি মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মুখলেছুর রহমান জানান।

ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন। গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় তিন উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শনিবার রাতে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন।ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, ওই ঘটনায় পুলিশের কোনো সদস্য ‘অপরাধ’ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গুলিতে হত্যা: ৯০০ জনকে আসামি করে পুলিশের মামলা

আপডেট টাইম : ০৪:৫৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫