অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঈদে বিশেষ নিরাপত্তায় র‌্যাব

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। তিনি বলেন, নিরাপত্তায় সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছেন।

আজ রোববার কমলাপুর রেলস্টেশনে ঈদ নিরাপত্তা নিয়ে র‌্যাবের বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বেনজির আহমেদ বলেন, অন্য বছরের ন্যায় এবারো দেশব্যাপী কয়েকস্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

তিনি জানান, ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, পশু পরিবহন, গার্মেন্টস শিল্প, বিপণিবিতান, বাস-রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ৠাব সদস্য মোতায়েন থাকবে।

দেশবাসী যেনো নির্ভয়ে গরুর হাটে কোরবানির পশু কেনাবেচা করতে পারেন সেজন্য র‌্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ইউনিফর্মে নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজী, ছিনতাইকারী ও টিকিট কালোবাজারিদের আটকের ব্যবস্থা জোরদার করেছে।

এছাড়াও কোরবানির পশু অতিদ্রুত গন্তব্যে পাঠানোর সহায়তাসহ কাঁচাচামড়া পাচার রোধে বহির্গমন মহাসড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নদী পথে নৌ-টহলের ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া ঈদের দিন ও পরবর্তী এক সপ্তাহ ঢাকাসহ বিভিন্ন ওয়ার্ডভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে জোর করে যারা চামড়া কিনবেন তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৬ সেপ্টেম্বর থেকে র‌্যাব এ নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ঈদে বিশেষ নিরাপত্তায় র‌্যাব

আপডেট টাইম : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫