পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেঘনায় ট্রলার ডুবি: ৬ জেলে নিখোঁজ

ভোলা: ভোলার চরফ্যাশনের ঢালচরের পূর্ব পার্শ্বে মেঘনা মোহনায় ৬ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে ঢালচরের মৎস্য ব্যবসায়ী শাহে আলম ফরাজী জানান।

জানা যায়, ঢালচরের মেঘনা মোহনায় জাল পাতার জন্য কালাম মাঝি তার ট্রলারটি নিয়ে ঢালচর থেকে রওয়ানা হয়। দুপুর সাড়ে ১২টায় ঢালচরের পূর্ব পার্শ্বে মেঘনা মোহনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কালাম মাঝির ট্রলারটি ৬ জেলেসহ উল্টে নদীতে ডুবে যায়।

নিখোঁজ জেলেদের মধ্যে কালাম মাঝি (৪৫), হিরন (৫০), শাহজাহান (৪৫), আরিফ (১৬), শরীফ (১২) ও জসিম (২৮)কে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্টের পেটি অফিসার মোশারেফ হোসেন’র সাথে আলাপ করলে তিনি জানান, ট্রলার ডুবির ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে খোঁজ খবর নিবেন বলে জানান তিনি ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেঘনায় ট্রলার ডুবি: ৬ জেলে নিখোঁজ

আপডেট টাইম : ০২:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫