পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুকে কটূক্তি তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে ডিবি পুলিশ এ প্রতিবেদন দাখিল করে।

আদালত সূত্রে জানা যায়, ডিবি পুলিশ ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। আজ বিচারক প্রতিবেদনটি গ্রহণ করে বাদীর উপস্থিতিতে আগামী ৭ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বলেন, ‘শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি।

১৯৭১ সালের ৭মার্চ কিংবা ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব। তিনি নিরাপদ মনে করেছেন হানাদার বাহিনীকে। ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিব পাকিস্তানের পক্ষে সেøাগান দিয়ে বক্তৃতা শেষ করেন।’

এইভাবে তারেক রহমান ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনার পরের দিন একটি দৈনিক পত্রিকায় ‘যুক্তরাজ্যে বিএনপির সভায় তারেক, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু’ শিরোনামে প্রতিবেদনটির মাধ্যমে আসামির রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের কথা জানতে পেরে ২০১৪ সালের ১৯ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি সিআর মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বঙ্গবন্ধুকে কটূক্তি তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

আপডেট টাইম : ০২:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫