অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দীর্ঘ যানজটে অসহায় ট্রাফিক বিভাগ

ঢাকা: দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষরা। বিশেষ করে সড়কপথে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতকারীরা পড়েন দীর্ঘ যানজটে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকার শনিরআখড়া থেকে শুরু করে সোনারগাঁ হয়ে মেঘনা ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কিন্তু যানজট মুক্ত করতে ট্রাফিক বিভাগের কোন তৎপরতা নেই বললেই চলে। যাত্রীরা অভিযোগ করলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অসহায়ত্ব প্রকাশ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৮ মিনিটে যাত্রীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে (০১৭৯৮৮১৮৩৫৯ নম্বরে) ফোন করে যানজট নিরসনের জন্য অনুরোধ করা হলে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘ যানজটে তাদের কিছুই করার নেই। কারণ, গাড়ি অনেক বেশী। তাছাড়া চালকরা তাদের কথা শুনছেন না। এক পর্যায়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন তিনি।

কথা না শুনলে চালকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না এমন প্রশ্নে উত্তরে কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা শফিকুল ইসলাম জানান, অনেক গাড়ি কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অথচ, মহাসড়কের পাশে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশাল সাইনবোর্ডে লেখা “সড়কপথে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ”।

এছাড়া রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড, গাবতলী বাসস্ট্যান্ড ও সদরঘাট এলাকায় যানজট রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

দীর্ঘ যানজটে অসহায় ট্রাফিক বিভাগ

আপডেট টাইম : ০৩:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫