অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কসবায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’পক্ষের সংঘর্ষে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত আবদুল মালেক কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরিবাড়ি গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আবদুল মালেক তার বাড়ি নির্মাণের জন্য ইটবোঝাই নৌকা নিয়ে হাতুরিবাড়ি গ্রামে ফিরছিলেন।

পথিমধ্যে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার একটি জালের খুঁটি সঙ্গে মালেকের ইটবোঝাই নৌকার ধাক্কা লেগে খুঁটিটি ভেঙ্গে যায়।

এসময় জালের মালিক বড় মিয়ার সঙ্গে মালেকের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টায় হাতুরিবাড়ির পশ্চিমপাড়া এলাকায় বড় মিয়া ও তার সমর্থকরা মালেককে একা পেয়ে বেধরক পেটায়।

এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হয়া মালেককে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেয়ার পথে রাত দেড়টার দিকে মালেকের মৃত্যু হয়।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কসবায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

আপডেট টাইম : ০৬:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫