পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘আট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ১৩৫’

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আট মাসে আওয়ামী লীগের দলীয় সংঘাতে ২৭ জন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনী ৪৩ জনকে তুলে নিয়ে গেছে আর আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে ১৩৫ জন। সীমান্তে বিএসএফ গুলি করে মেরেছে ৩১ জনকে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)।

সংস্থাটির হিসেবে, গত আট মাসে দেশে রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছে ১৪২ এবং আহত হয়ছে প্রায় ৪৪৪৩ জন। এ সময় আওয়ামী লীগের দলীয় সংঘাতেই নিহত হয়েছে ২৭ জন আর আহত হয়েছে প্রায় ১৫৪৯ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসে ক্ষমতাসীন দলে আওয়ামী লীগের সাথে বিএনপি জামায়তের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৫ এবং আহত হয়েছে ১২৪ জন।

অপরদিকে সরকারি দলের সঙ্গে জাময়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ আহত হয়।

তবে বিভিন্ন রাজনৈতিক দলের হরতালের ঘটনাকে কেন্দ্র করে নিহত হয় ৭৮ জন এবং ১৮৬১ জন আহত হন।

আসক প্রকাশিত তথ্যে আরো জানা যায়, গত আট মাসে আইন-শৃঙ্খলা বাহিনী ৪৩ জনকে তুলে নিয়ে গেছে। এর মধ্যে ৬ জনের মৃতদেহ এবং ৪ জনকে জীবিত পাওয়া গেছে। অপরদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে ১৩৫ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের গত আট মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৩১ জনকে হত্যা করেছে। এসময় ওই বাহিনীর দ্বারা ৪৯ জন আহত ও ৫২ জন অপহরণের শিকার হন।

আসক জানায়, গত আট মাসে ৫৬০ জন্য ধর্ষণের শিকার হন। এতে নিহত হয় ৩৮ জন।

প্রকাশিত তথ্যে আরো জানা যায়, শূন্য থেকে ৬ বছরের ৩২ জন শিশু, ৭ থেকে ১২ বছরের ১০৪ জন আর বাকি ৪১৮ জন বিভিন্ন বয়সী নারী ধর্ষিত হয়েছে।

আসক জানায়, গত আট মাসে ১০৩ টি হিন্দু বাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হয় ৪২ জন আর ১৪১ মন্দির ভেঙে ফেলা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘আট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ১৩৫’

আপডেট টাইম : ০৪:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫