অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে বিদেশি মদ পানে ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামে বিদেশি মদ পান করে তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- কর্ণফুলি নদীর নৌকার মাঝি তৈয়ব আলী (৪৬), বদিউল আলম (৪০) ও মো. আব্দুস সাত্তার (৪৩)। নিহত তিন জনের বাড়ি নগরীর কর্ণফুলি থানাধীন পাথরঘাটা এলাকায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- বৃহস্পতিবার দুপুরের দিকে কর্ণফুলি নদীর কয়েকজন মাঝি কর্ণফুলী থানাধীন পারকি সমুদ্র সৈকতে বসে মদ পান করে। বিকেলে তারা অসুস্থ হয়ে পড়লে তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে পর্যায়ক্রমে তারা মারা যান।

সিএমপি’র বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল আলম জানান, রাশিয়ান ভদকা জাতীয় মদ অতিরিক্ত পানের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে চমেকের চিকিৎসকরা জানিয়েছেন।

আমরা এ ব্যাপারে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে বিদেশি মদ পানে ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫