অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মিনা ট্রাজেডি: ১০৩ বাংলাদেশি হাজী নিখোঁজ

ডেস্ক : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত ১০৩ জন বাংলাদেশি হাজী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান, বিভিন্ন হজ এজেন্সি থেকে মোট ১০৩ জন নিখোঁজ হাজীর তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা তালিকাটি সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেছি। এখন পর্যন্ত তারা আমাদের কোনো তথ্য দেয়নি। যখন আমাদের হাতে তথ্য আসবে আমরা জানাবো।

তিনি আরও জানান, মক্কা হজ মিশনের মেডিকেল টিম প্রধান ড. হাসান জাহাঙ্গীর এ বিষয়ে তদারকি করছেন।

এদিকে বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে ৯ বাংলাদেশি হাজীর নিহতের খবর পাওয়া গেছে। বাংলাদেশি হাজীদের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মিনা ট্রাজেডি: ১০৩ বাংলাদেশি হাজী নিখোঁজ

আপডেট টাইম : ০৪:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫