অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদদলিত হন স্বামী

ব্রাহ্মণবাড়িয়া: মিনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদদলিত হন স্বামী গোলাম মোস্তফা খালেক (৫৫)। নিহত খালেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে বলে জানা গেছে।

রেলওয়ের টেলিকম বিভাগের এই কর্মচারী চাকুরী জীবন থেকে অবসরে আসার প্রায় ১৩ মাস পর স্ত্রী রওশন আরা মৃধাকে নিয়ে হজ করতে যান। বনানীর সাকের ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে গত ২১ শে আগস্ট তারা হজ পালনে যান।

গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন জানান, গত ২৪ শে সেপ্টেম্বর বিকেলে মোয়াল্লেম সাইফুল ইসলামের মাধ্যমে তার পিতা মারা গেছেন বলে খবর পান।

তিনি আরো জানান, আম্মাকে সেইভ করতে গিয়েই আব্বা মারা গেছেন। আব্বা পড়ে যাওয়ার পরই আম্মা আব্বাকে জড়িয়ে ধরে পড়েছিলেন। তখন তিনি পায়ে ব্যাথা পান। গোলাম মোস্তাফার পরিবার ঢাকার আশকোনায় বসবাস করেন। গ্রামে তাদের আত্মীয়-স্বজনরা রয়েছে।

ইয়াছিন জানান, তাদের মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই পরিবারের সবাই কান্নাকাটিতে ভেঙ্গে পড়েন। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছেন শান্তনা দিতে। ঢাকার বাসায় দোয়া, কোরান খতম আদায় করা হচ্ছে। গ্রামের বাড়িতেও শোকের ছায়া। গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে।

এব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নিহত গোলাম মোস্তফার মরদেহ দেশে আনা হবে না। মক্কাতেই তার দাফন সম্পন্ন হবে। এতে তার পরিবারের লোকজন সম্মতি জানিয়েছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদদলিত হন স্বামী

আপডেট টাইম : ১২:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫