পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

চামড়ার দাম নিয়ে বিরোধ, অবিক্রিত থাকায় পচন

ঢাকা: দাম নিয়ে ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় বিক্রি হচ্ছে না কোরবানি করা পশুর চামড়া। ফলে অবিক্রিত এ চামড়ায় পচন ধরেছে। মৌসুমী ব্যবসায়ীদের অনেকেই ন্যায্য দাম না পাওয়ায় চামড়া বিক্রি করছে না । আর সেগুলোই এখন পচতে শুরু করেছে।

আড়তদারদের বক্তব্য , নির্ধারিত দামের বাইরে তারা চামড়া কিনবেন না।

কোরবানির ঈদ আসলেই জমে ওঠে চামড়ার ব্যবসা। তাই প্রতিবারের মতো এবারও আগ থেকেই নির্ধারণ করে দেয়া হয়েছে চামড়ার দাম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই চামড়া কেনাবেচা হচ্ছে কেবল ধারণার উপর।

মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, যে দামে তারা কোরবানির পশুর চামড়া কিনেছেন, আড়তদারদের সিন্ডিকেটের কারণে তার চেয়ে অনেক কম দামে চামড়া বেচতে হচ্ছে।

তবে আড়তদারদের অভিযোগ, রাজধানীতে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হলেও সেই দামে তাদের চামড়া দিচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা।

নির্ধারিত দাম না মেনে মৌসুমী সংগ্রহকারীরা খেয়াল-খুশিমত দামে চামড়া সংগ্রহ করাতেই বিপত্তি হয়েছে বলে মনে করে আড়তদাররা।

চামড়ার দাম নিয়ে বাজারে মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদের দরকষাকষি চলছেই। আর অবিক্রিত অবস্থায় ট্রাকে পচন ধরছে চামড়া। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন।

চামড়ার ব্যবসা নিয়ে বাজারে সরকারের কঠোর মনিটরিং না থাকার কারণেই পচতে বসেছে দেশের অন্যতম রপ্তানী পণ্য চামড়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

চামড়ার দাম নিয়ে বিরোধ, অবিক্রিত থাকায় পচন

আপডেট টাইম : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫