পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু, এদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই’

ঢাকা: বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মযুদ্ধের নামে জঙ্গি কর্মকাণ্ড জড়িত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

ইতালিয়ান নাগরিকের হত্যাকাণ্ড ঘটনা ও অস্ট্রেলিয়ার দল নিরাপত্তা বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সুইমিং শেষে গুলশান ১ এর ৯০ নম্বর সড়ক দিয়ে বাসায় ফেরার সময় ইতালীয় নাগরিক, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা তাভেলা সিজারকে পরপর ৩টি গুলি করে ৩ যুবক। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে ঘটনার তদন্তে থানা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সব ক’টি গোয়েন্দা সংস্থা।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, মোটরসাইকেল চালকসহ ৩ যুবক ‘কিলিং মিশনে’ অংশ নেয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ড পেছনে এনজিও নিয়ে বিরোধ, পূর্বশত্রুতা অথবা কোনো জঙ্গি সংগঠন জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

দুপুরে হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনারসহ গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, টার্গেট করেই এনজিও কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ড দায় স্বীকার করে আইএস এর দেয়া বিবৃতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘কথিত’ এই বিবৃতির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইটালিয়ান নাগরিক হত্যাকাণ্ড রহস্য খুঁজে বের করতে আমরা চেষ্টা করছি। খুব শীঘ্রই এ হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে সক্ষম হবো।

দেশে আইএস রয়েছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্ম বিষয়ে যুদ্ধ করে না। আমি মনে করি এদেশে আইএস’র কোনো অসিস্ত্ব নেই।

হত্যাকারি ঘটনায় গুলশান থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হত্যা মামলা করা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে ডাক্তাররা জানান, নিহতের শরীরে ৩টি গুলি লেগেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে এসেছিলেন তাভেলা সিজার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু, এদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই’

আপডেট টাইম : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫