পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বিদেশিদের খুনের পেছনে জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা; বাংলাদেশে বিদেশি হত্যাকান্ডের পেছনে জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সফর শেষে ওসমানী বিমানবন্দরে যাত্রা বিরতির সময় তিনি একথা বলেন বলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরান সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার এক ঘণ্টা আগেই রংপুরে মুখোশধারী দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে জাপানি নাগরিক হোশি কনিওকে। এর ছয় দিন আগে ঢাকায় একইভাবে খুন হন ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে। সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতির সময় তার সঙ্গে দেখা করতে যান বদরউদ্দিন কামরানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যরা।

ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে কামরান উপস্থিত সাংবাদিকদের বলেন, তাদের আলোচনায় বাংলাদেশে বিদেশি হত্যাকান্ডের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, যে মুহূর্তে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মানুষের কাছে, বিশ্বের নেতৃবৃন্দের কাছে একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছে। সেই মুহূর্তে কিছু অনাকাঙ্খিত ঘটনা ও পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যেগুলো মূলত দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই।

প্রধানমন্ত্রী বলেছেন, কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটুক, তা আমরা চাই না। এসবের একটা ব্যাবস্থা হবে এবং কে বা কারা এগুলো ঘটাচ্ছে তা বের করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকতেও দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে কামরান জানান।

রংপুরের কাউনিয়ার পল্লীতে জাপানের নাগরিক হোসি কনিওকে মুখোশধারী তিন দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে মোটর সাইকেলে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

পশ্চিমা দেশগুলো বাংলাদেশে চলাচলে নিজ নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারির মধ্যে তাভেল্লা হত্যাকা-ের ঘটনাটি ঘটে।

এই হত্যাকান্ডের দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস বিবৃতি দিয়েছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট দাবি করে। তবে সরকার তা নাকচ করে দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বিদেশিদের খুনের পেছনে জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫