অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পুলিশ বললো ওরা আইএস নয়

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে ইসলামিক স্টেট (আইএস) সন্দেহে আটককৃত ৯জন আইএস সদস্য নয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন গাজী। শনিবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। আটককৃত ৯ জনের মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। আর ফহিম আল ফয়সাল, মিজানুর রহমান, বদিউল হাসানের বিরুদ্ধে ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ঈশ্বগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন।

ওসি ইমারত আরো জানান, তারা স্বীকার করেছে যে তারা আইএস সদস্য নয়। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ও দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে এটা প্রমাণ করার জন্য প্রচারপত্রে তারা আইএস এর নাম ব্যবহার করেছে। এর আগে শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আঠারবাড়ীর ইউনিয়নের সোহাগী স্কুলে প্রচারপত্র “মধ্যপ্রাচ্যের ডাক” নামে লিফলেট বিলি করার সময় আইএস কর্মী সন্দেহে মোল্লা ফয়সাল নামের এক কিশোরকে আটক করা হয়। পরে ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবার ও শনিবার আরো আটজনকে যৌথভাবে আটক করে ঈশ্বগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য জেলা ডিবি কার্যালয়ে তাদের নিয়ে আসা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

পুলিশ বললো ওরা আইএস নয়

আপডেট টাইম : ০১:৩৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫