অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আমির আহমেদ গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমির আহমেদ ওরফে আমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা-পুলিশ।

সোমবার দুপুরে শহরের দক্ষিণ ফকিরপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আমির আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আপাতত সুধারাম থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১০ সালের ৩১ মার্চ থেকে আমির আহমেদকে নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশ পালা করে তাঁর বাড়িতে দায়িত্ব পালন করে আসছে।

নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সোমবার পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অপর চার জন হলেন, তাঁরা হলেন মো. আবুল কালাম, মো. ইউসুফ, জয়নাল আবদিন ও মো. আবদুল কুদ্দুস।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ ইমাম সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। এঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আমির আহমেদ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫