পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলিল প্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করে সেই টাকা না পাওয়ায় এক দলিল লেখককে মারধর করেছেন। স্থানীয় ওই নেতা শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু।

শাহজাদপুর সাবরেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক আবদুল মালেক বাদী হয়ে শাহুর বিরুদ্ধে গত শুক্রবার মামলাটি দায়ের করেছেন।

এদিকে, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে শাহুর নেতৃত্বে তিন-চারজনের একটি দল শাহজাদপুর সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। এরপর দলিল লেখক আবদুল মালেকের কাছে দলিল প্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। কিন্তু মালেক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ওই ব্যক্তিরা বেদম মারধর করেন। ওই ঘটনার পর আবদুল মালেক বাদী হয়ে শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে শাহুকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন।

মামলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আমিরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা করা হয়েছে। এটি ষড়যন্ত্রমূলক মামলা। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি দায়ের করা হয়েছে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজাদপুর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপডেট টাইম : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫