পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মামলা প্রত্যাহার করতে হবে: যশোর বিএনপির দাবি

যশোর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, যশোরে বিএনপির কমিটি পুনর্গঠনে বাধা দিতেই মিথ্যা অভিযোগে নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি না দিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা এলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির প্রমুখ।

৫ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীর নামে পৃথক দুইটি মামলা করে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মামলা প্রত্যাহার করতে হবে: যশোর বিএনপির দাবি

আপডেট টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫