
ফেনী প্রতিনিধি, অক্টোবর: ফেনীতে ফেনসিডিলসহ ছালেহ আহাম্মদ সেলিমকে (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের শান্তি কো¤পানী এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শান্তি কো¤পানী এলাকা এলাকার মজুমদার বাড়ীর পেছনে একটি ঘরে তল্লাসি চালায় পুলিশ। এসময় ২০ বোতল ফেন্সিডিলসহ ছালেহ আহাম্মদ সেলিমকে আটক করা হয়।
আটককৃত সেলিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছিনাইমুড়ি গ্রামের বড় বাড়ীর মৃত আবদুল
হাই নাদু মিয়ার ছেলে।
ফেনী মডেল থানার পরিদর্শক( ওসি) আবুল কালাম আজাদ মাদকসহ এক ব্যাক্তি আটকের সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে ফেনী মড়েল থানায় দুটি মামলা রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 













