পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিশু সামিউল হত্যা: কামরুলকে ফিরিয়ে আনা হচ্ছে বৃহস্পতিবার

, ঢাকা: সিলেটের শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি শেষ হয়েছে। সৌদি সরকারের সহায়তায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত কামরুল ইসলামকে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়।

বার্তায় জানানো হয়, শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আদালতের মুখোমুখি করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর এবং সৌদির বাংলাদেশ মিশন একযোগে কাজ করছে। প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।

সৌদিতে বসবাসরত প্রবাসীরা প্রধান আসামি কামরুল ইসলামকে আটক করতে সহায়তা করেছেন। প্রবাসীরাই কামরুলকে চিহ্নিত করে গত ১৩ জুলাই সৌদি আরবের পুলিশের কাছে হস্তান্তর করেন।

আলোচিত এই শিশু হত্যা মামলার অভিযুক্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার অভিযুক্তকে নিয়ে দেশে ফিরবেন পুলিশের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযুক্ত কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব সহায়তা করায় বাংলাদেশ সরকার দেশটির প্রতি কৃতজ্ঞ।

অভিযুক্ত কামরুলকে দেশে ফিরিয়ে আনতে রোববার রাতে সৌদি আরব যান বাংলাদেশ পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশু সামিউল হত্যা: কামরুলকে ফিরিয়ে আনা হচ্ছে বৃহস্পতিবার

আপডেট টাইম : ০৪:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫