পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দুফোঁটা পানিতে বৃষ্টি বোঝায় না: রাশিয়া

ঢাকা : ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দের আ. নিকোলাইয়েভ বলেছেন, এই দুটি ঘটনায় বাংলাদেশের মতো রাশিয়াও উদ্বিগ্ন। তবে এই দুই ঘটনা বড় ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব প্রমাণ করে না।

আজ ঢাকায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করার সময় রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত আলেক্সান্দের আ. নিকোলাইয়েভ বলেন, ‘দুফোঁটা পানিতে বৃষ্টি বোঝায় না। বাংলাদেশে সম্প্রতি দুজন বিদেশির হত্যাকাণ্ডে রাশিয়াও উদ্বিগ্ন।’ তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। এ কারণে হঠাৎ এই ধরনের দুটি ঘটনা ঘটায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। এর মধ্যে ঢাকা-মস্কো সরাসরি বিমান চালুর বিষয়টিও রয়েছে। আলোচনায় ঢাকা-মস্কো বিমান চলাচলের বিষয়ে ১৯৭৩ সালে সম্পাদিত চুক্তি নবায়ন, পরিবর্তন ও পরিবর্ধন স্থান পায়। এ ছাড়া ঢাকায় আসন্ন বুড্ডিস্ট ট্যুরিজম কনফারেন্সে রাশিয়ার ভিক্ষুদের অংশগ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছেন রাশেদ খান মেনন।

মেনন রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো হওয়া সত্ত্বেও কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অনাকাক্সিক্ষত সতর্কতা জারি করেছে। এ কারণে দেশের পর্যটন খাতসহ বাংলাদেশের উদীয়মান অর্থনীতির অগ্রগতি ব্যাহত হতে পারে, যা কাম্য নয়।

রাশেদ খান মেনন বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি তথা বাংলাদেশের প্রকৃত চিত্র কূটনৈতিক সহকর্মীদের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল বানানো যাবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

দুফোঁটা পানিতে বৃষ্টি বোঝায় না: রাশিয়া

আপডেট টাইম : ০২:৪৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫