পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্কুল উদ্বোধন না করেই ইসরাইল চলে গেলেন প্রণব মুখার্জি

ডেস্ক : ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আজ(মঙ্গলবার) বিক্ষোভের মুখে স্কুল উদ্বোধন না করেই ফিলিস্তিন ত্যাগ করতে বাধ্য হয়েছেন। পূর্ব জেরুজালেমের আল-কুদস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার সময় শত শত ক্ষুব্ধ ফিলিস্তিনি ছাত্র প্রণবের বিরুদ্ধে বিক্ষোভ করে। ভারতের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের ক্রমবর্ধমান বন্ধুত্বের বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষুব্ধ ছাত্রদের হাতে যে সব প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল, ‘দখলদার ইসরাইলের সঙ্গে কেনো সহযোগিতা করছে ভারত’, ‘ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুন ভারতের প্রেসিডেন্ট’, ‘নির্মম ভাবে ফিলিস্তিনিদের হত্যার বিরুদ্ধে চুপ থাকবেন না ভারতের প্রেসিডেন্ট।’ একই সঙ্গে বিক্ষোভরত ছাত্ররা ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করার জন্য ভারতের প্রতি আহ্বান জানায়। পূর্ব জেরুজালেম ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে ছাত্র হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে বিক্ষোভকারীরা।

এর আগে তিনি আল-কুদস বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন। তাকে বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে সম্মানসূচক নাইট অব পিস ডিগ্রিতে ভূষিত করা হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু’র নামে একটি স্কুল উদ্বোধনের কথা থাকলেও ছাত্র বিক্ষোভের কারণে সৃষ্ট প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতির মুখে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন প্রণব মুখার্জি। পরে তিনি সড়ক পথে ইসরাইল চলে যান।

ইহুদিবাদী ইসরাইল সফরকারী প্রথম ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জি । বৃহস্পতিবার হিব্রু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করবে বলে কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

স্কুল উদ্বোধন না করেই ইসরাইল চলে গেলেন প্রণব মুখার্জি

আপডেট টাইম : ০৩:০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫