অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

১০ হাজার টাকা যৌতুকের জন্য রূপগঞ্জে গৃহবধূকে নির্মমভাবে হত্যা

যৌতুকের ১০ হাজার টাকা না পেয়ে গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই পরিবারের সবাই পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার বাদী ও নিহত গৃহবধূর মা সাজেদা বেগম জানান, তার মেয়ে রাবেয়া আক্তারকে (২১) ৪ বছর আগে বরিশালের মুলাদী উপজেলার চিলমারিয়া গ্রামের মোস্তফা সরদারের ছেলে আলীম সরদারের সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে দেন। এরপর তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার কাদির মেম্বারের ভাড়া বাসায় বসবাস করতো। এখানে আলীম সরদার অটোরিক্সা চালাতো বলে জানান সাজেদা বেগম। কয়েকদিন ধরে জামাতা ১০ হাজার টাকা বাপের বাড়ি থেকে এনে দেয়ায় জন্য তার মেয়ে রাবেয়া আক্তারকে চাপ প্রয়োগ করে আসছিলো। বুধবার রাতে ফের যৌতুকের টাকার জন্য স্বামী আলীম তার স্ত্রী রাবেয়া আক্তারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় রাবেয়া জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে আলীম গা-ঢাকা দেয়। পরে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের কাছ থেকে সংবাদ পেয়ে সাজেদা বেগম এসে রাবেয়া আক্তারকে মুমূর্ষ অবস্থায় বুধবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সাজেদা বেগম বাদি হয়ে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রাবেয়া পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের সানু আকন্দের মেয়ে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

১০ হাজার টাকা যৌতুকের জন্য রূপগঞ্জে গৃহবধূকে নির্মমভাবে হত্যা

আপডেট টাইম : ০৬:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫