পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

প্রতিপক্ষকে হয়রানি যেন টার্গেট না হয়

ঢাকা: দেশে দু’জন বিদেশির মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য খুঁজে বের করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন আজ গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, ঘটনার তদন্ত হওয়া উচিৎ এবং এধরনের জঘন্য পৈশাচিক ঘটনায় যারা জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার অসৎ টার্গেটে যেন তদন্ত পরিচালিত না হয়। দেশে দু’জন বিদেশি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রতিকার জরুরি বলে মনে করেন রিপন।

তিনি বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় না এনে ‘কল্পকাহিনী’ প্রচার দুঃখজনক। রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার কৌশল হিসেবে বিদেশি খুনে কোন কানেকশনের আজগুবি তথ্য দেয়া হলে প্রকৃত সত্য ধামাচাপা পড়ে যাবে। তিনি বলেন, আর এরই আভাস হিসেবে আমরা দু’একটি পত্র-পত্রিকায় কিছু রূপকথা প্রতিবেদনও লক্ষ্য করছি।

তিনি বলেন, “সরকারের বিভিন্ন মহল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে ‘বিদেশে বসে ষড়যন্ত্রের’ অভিযোগ করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। এটি দুরভিসন্ধি বলেও অভিযোগ রিপনের।

রিপন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর ছোট ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন নবী বিপ্লবকে গ্রেফতারের মধ্য দিয়েই আমরা আশঙ্কা করেছিলাম হাবিব উন নবী খান সোহেলকেও হয়তো হয়রানি করা হতে পারে।

রিপন বলেন, দেশের গণতন্ত্রহীন পরিস্থিতির এই ক্রান্তিকালে বিরোধী দলের আস্থা ও ভরসার অন্যতম স্থল হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম প্রকৃত সত্য উন্মোচনে সাহসী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

প্রতিপক্ষকে হয়রানি যেন টার্গেট না হয়

আপডেট টাইম : ০১:৩৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫