অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মগবাজারে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

ঢাকা : রাজধানীর মগবাজারের নয়াটোলায় শামসুল হক (৬০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনা শনিবার রাত ৮টার দিকে ঘটে।

শামসুল হক নয়াটোলার ১৪৮ নং বাসার আব্দুল মান্নানের ছেলে।

শামসুল হকের ছোট ভাই মো. সালাম আহমেদ জানান, গত বছর (২০১৪ সাল) থেকে রাজারবাগ সদর দফতরের ডিসি ইমাম হোসেন ও তার ভাইদের সঙ্গে শামসুল হকের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হয়রানি করার জন্য ২০১৪ সালের এপ্রিলের ২ তারিখে আদালতে একটি চুরির মামলা করে ডিসির ভাই মোর্শেদ ও শহিদুল। এছাড়াও বিভিন্নভাবে হয়রানি করে ডিসি ও তার ভাইরা। এর জের ধরে আজ (শনিবার) রাত ৮টার দিকে কিছু পোশাক পরিহিত ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা আমাদের বাসায় আসে। পুলিশ আসার সংবাদে আমরা পরিবারের সবাই আগেই যে যার মতো পালিয়ে যাই। পরে পুলিশ চলে গেলে আমরা সবাই আবার বাসায় ফিরে আসি। কিন্তু আমার ভাই শামসুল হক আর ফিরে আসেনি।

তিনি আরও জানান, পরে তাকে খুঁজতে বের হলে পাশের গলিতে তাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে। লাশ বর্তমানে মর্গে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

মগবাজারে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০১:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫