পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কলড্রপ: প্রধান নির্বাহীদের ডেকেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

ঢাকা : কলড্রপসহ মোবাইল সেবায় গ্রাহকদের ভোগান্তি নিয়ে আলোচনা করতে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের ডেকেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার এই বৈঠক হবে বলে ডাক ও টেলিযোগযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “মোবাইল গ্রাহকদের কলড্রপ সমস্যাসহ অন্যান্য সেবার ভোগান্তি বিষয়ে আগামীকাল বিকালে মোবাইল ফোন অপারেটরদের সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিমন্ত্রী।”

কলড্রপ নিয়ে গ্রাহকদের সমালোচনায় থাকা গ্রামীণফোন নিয়ে সম্প্রতি অসন্তোষ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কলড্রপ সমস্যার মুখে পড়ে প্রতিকার না পাওয়ার কথাও জানিয়ে নিজের ফেইসবুক পাতায় তিনি লেখার পর তাতে প্রতিমন্ত্রী তারানা মন্তব্য করেছিলেন, এনিয়ে তিনিও অপারেটরদের বলে আসছেন।

ভারতে কলড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে সম্প্রতি সেদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অপারেটরদের নির্দেশ দিয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত অগাস্ট শেষ নাগাদ ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে মানুষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে; ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি।

বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা অগাস্ট শেষে ৫ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। তাদের গ্রাহকরাও কলড্রপসহ অন্যান্য সেবা নিয়ে অভিযোগ করে আসছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

কলড্রপ: প্রধান নির্বাহীদের ডেকেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫