পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চার জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

পাবনা : জেলার ঈশ্বরদীতে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত চার জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ রোববার বিকেল ৩টায় আসামিদের পাবনা আমলী আদালত-২ এ হাজির করা হলে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট রেজাউল করিম তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলো- পাবনা সদর উপজেলার সিংগা পালপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে জিয়াউর রহমান (৩৫), নাজিরপুর নিয়ামতুল্লাহপুর মৃত নওশের প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঘবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (৩০)।

এর আগে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ অক্টোবর ৪ জেএমবি সদস্যকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরদিন ১৩ অক্টোবর শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই বিচারক। এছাড়া একইদিন গ্রেফতারকৃত অপর জেএমবি সদস্য রাকিবুল ওরফে রাব্বি যাজক হত্যাচেষ্টার সঙ্গে জড়িত বলে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটরসাইকেলযোগে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ভাড়া বাসায় ঢুকে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চার জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

আপডেট টাইম : ০২:২৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫