পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

উচ্চ আদালতে যাবেন কাদের সিদ্দিকী

ঢাকা : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায়ে ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। নির্বাচন কমিশনের এমন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের রায় শোনার পর প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিল খারিজ করে দেয় কমিশন।

রায়ের প্রতিক্রিয়ায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। নির্বাচান কমিশনের এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব।’

এর আগে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, ইসির অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, উপ-সচিব মো. মহসিনুল হক ছাড়াও অন্য শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুনানিতে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকী অংশ নেন। তাদের সহায়তা করেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও মাহবুব হাসান রানা। আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর পক্ষে আপিল করেন ইকবাল সিদ্দিকী।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণখেলাপী হওয়ায় তাদের দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

উচ্চ আদালতে যাবেন কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০২:২৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫