পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় পাচার হওয়া ১১৫ জন ফিরবেন আগামীকাল

ঢাকা: সমুদ্রপথে মানবপাচারের শিকার ১১৫ জন বাংলাদেশি আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন।

এর আগে গত চার মাসে ৫০৬ জন বাংলাদেশি দেশটি থেকে ফিরেছেন। একদিনে এত বেশি সংখ্যক বাংলাদেশি ফেরার নজির নেই।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা জানান, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ ফ্লাইটে তারা মালয়েশিয়া থেকে রওনা হবেন। বিকেলে তারা ঢাকায় এসে পৌঁছাবেন। এই ১১৫ জন এলে মোট ৬২১ জন বাংলাদেশি দেশে ফিরবেন।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল যারা ফিরবেন তাদের মধ্যে ২৬ জন কক্সবাজারের, ১৩ জন নরসিংদীর, ১০ জন হবিগঞ্জের, ৬ জন নারায়ণগঞ্জের এবং ৫ জন যশোরের বাসিন্দা। বাকিরা চট্টগ্রাম, বান্দরবান, সুনামগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গাইবান্ধা, বগুড়া ও কুষ্টিয়ার বাসিন্দা।

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত ১১ মে মালয়েশিয়ার লংকাবি দ্বীপের উপকূল থেকে হাজার খানেক অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৭১৬ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়। ওই ৭১৬ জনের নামের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে পাঠানো হয়। এরপর তাদের পরিচয় সম্পর্কে যাচাইবাছাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। এদের মধ্যে ৫০৬ জন বিভিন্ন সময়ে ফিরে এসেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

মালয়েশিয়ায় পাচার হওয়া ১১৫ জন ফিরবেন আগামীকাল

আপডেট টাইম : ০২:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫