অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’সন্ত্রাসী নিহত

ফরিদপুর: ফরিদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে হাবিবুর রহমান হাবিব (৪২) নামে এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ নিহত হয়েছেন। এ সময় হাবিবের ধারালো অস্ত্রের আঘাতে ডিবির কনস্টেবল সৈকত আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাবিবুরের বাড়ি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট এলাকায়। তার বাবার নাম আব্দুল খালেক।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, শহরের পূর্ব খাবাসপুর এলাকায় সন্ত্রাসী হাবিব অস্ত্র কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাত ১১টার দিকে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী হাবিব ধারালো অস্ত্র দিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে হাবিব আহত হয়। হাবিবের হামলায় ডিবির কনস্টেবল সৈকত গুরুতর আহত হলে তাকে দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত হাবিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘নিহত হাবিবুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা ও ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফ জানান, হাবিবকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’সন্ত্রাসী নিহত

আপডেট টাইম : ০২:৩৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫