পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দারুসসালামে পুলিশ খুন: গ্রেফতারকৃত মাসুদ ৭দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানীর গাবতলীতে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা খুনের ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ রানাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সেলিম হোসেন গ্রেফতারকৃত মাসুদ রানাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খুনের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি এ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘খুনী ও তার সহযোগী ঢাকার বাইরে থেকে রাতে গাবতলীতে পৌঁছে। তারা গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে আসলে পুলিশের তল্লাশির মুখে পড়ে। এসময় তাদের একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। মূল খুনী পালিয়ে গেলেও তার সহযোগী মাসুদ রানাকে একটি ক্যামেরাসহ আটক করা হয়।

বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মূল খুনীকে শনাক্ত করা হয়েছে। এর আগে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাসুদ আহমেদ ঘটনার পর সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা মাদক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ইব্রাহিম তাদের গতিরোধ করে তল্লাশি করতে চাইলে দুর্বৃত্তরা ইব্রাহিমকে চুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মাসুদ রানা নামের একজনকে আটক করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

দারুসসালামে পুলিশ খুন: গ্রেফতারকৃত মাসুদ ৭দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫