পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার উচ্চ মাত্রার সতর্কতা

ডেস্ক: বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলার পর নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা হালনাগাদ করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। শনিবার দুপুরে দেশ দুটি পৃথক পৃথক বার্তায় ঢাকায় অবস্থানরত তাদের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা গ্রহণ করতে বলেছে। যুক্তরাজ্য সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকায় শিয়াদের জমায়েতে বোমা হামলার ঘটনা ঘটেছে। যেকারণে সীমিতভাবে চলাচলের জন্য পূর্বে যে পরামর্শ দেয়া হয়েছিল তা বজায় থাকবে। এখানে বড় মাপের সন্ত্রাসী কর্মক‍াণ্ডের ঝুঁকি রয়েছে।

পশ্চিমাদের ওপরও হামলার আশংকা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সরকারের জারি করা সতর্কতায় বলা হয়, শিয়াদের ওপর হাতবোমা হামলায় একজন নিহত ও বহু আহত হয়েছে। অস্ট্রেলিয়ান সরকার তার নাগরিকদের এই সময়ে শুধুমাত্র গাড়িতে করে চলাচলের পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে জনাকীর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে বলা হচ্ছে। সতর্কতার মাত্রায় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা গ্রহণ করতে বলা হচ্ছে। এর আগে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার ও জাপানী নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সতর্কতা জারি করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার উচ্চ মাত্রার সতর্কতা

আপডেট টাইম : ০২:১৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫