পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীতে গৃহবধূর গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা

রাজশাহী : নওগাঁয় নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছেন।

রোববার সন্ধ্যায় গৃহবধূ নাসরিনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বগুড়ার আদমদীঘী উপজেলায় নাসরিনের স্বামী রুবেল হোসেনের বাড়ি বলে জানা গেছে। রুবেল স্ত্রী নাসরিনকে নিয়ে নওগাঁয় থাকতেন। সেখানে তার একটি মুদি দোকান রয়েছে। নাসরিন আক্তারের বাবা আবদুল গাফফার জানান, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে রুবেল হোসেন তার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন।

তার দাবি অনুযায়ী, তিন লাখ টাকা দিয়ে নওগাঁয় একটি মুদি দোকান দিয়ে দেন গাফফার। কিন্তু এরপরও নির্যাতন থামেনি। আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন রুবেল। এ টাকার দাবিতে রুবেল প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। শনিবার রাতে নাসরিন আক্তারের মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রুবেল। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে নাসরিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রোববার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে রুবেলের বিরুদ্ধে মামলা করবেন নাসরিনের বাবা গাফ্ফার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীতে গৃহবধূর গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা

আপডেট টাইম : ০৫:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫