অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জঙ্গি অর্থায়নের অভিযোগ: শাকিলাসহ তিন আইনজীবীর জামিন শুনানি পেছাল

চট্টগ্রাম: ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীর জামিন আবেদনের শুনানি পিছিয়েছে।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে শুনানির দিন ধার্য থাকলেও আজ রোববার এ শুনানি হয়নি।

চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, হাটহাজারী ও বাঁশখালী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীর জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। পরে আদালত শুনানি না করে পরবর্তী দিন ধার্য করেন। তবে কবে দিন ধার্য করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, তিন আইনজীবী অসুস্থ হওয়ায় এবং জামিনে গিয়ে পলাতক হবেন না জানিয়ে আদালতে আবেদন করা হয়। আজ জামিন শুনানির জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করায় জামিন শুনানি হয়নি।

গত ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁদের বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জঙ্গি অর্থায়নের অভিযোগ: শাকিলাসহ তিন আইনজীবীর জামিন শুনানি পেছাল

আপডেট টাইম : ০৫:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫