পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘দলীয় প্রতীকে নির্বাচন হলে ঘরে ঘরে মারামারি লাগবে’

ঢাকা: ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দলীয় প্রতীকে হলে ঘরে ঘরে মারামারি হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বাড়ির মধ্যে ক্যান্ডিডেট থাকে দুজন, তিনজন। ভাইয়ে ভাইয়ে নির্বাচন হয়, বাপে-বেটায় নির্বাচন হয় এবং এটা নিয়ে নানা ধরনের ঝামেলা হয়। এই নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, তাহলে মারামারি ঘরে ঘরে যাবে। প্রথমেই হবে মনোনয়ন নিয়ে।’

রোববার জাতীয় প্রেসক্লাবে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন সাবেক এই নির্বাচন কমিশনার।

সাখাওয়াত হোসেন আরো বলেন, স্থানীয় নির্বাচন পরিচালনা খুব কঠিন কাজ। তা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে তিনি মনে করেন।

দলীয়ভাবে এ নির্বাচন করার কোনো যৌক্তিকতা নেই দাবি করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৫ জানুয়ারির পর যেটুকু নির্বাচনী গণতন্ত্র টিকে আছে, দলীয়ভাবে এ নির্বাচন হলে দেশের নির্বাচনী ব্যবস্থার কবর রচিত হবে।

আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা স্থানীয় জনপ্রতিনিধিরাও জানান, তাঁরা দলীয় প্রতীকে বা দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চান না। এ বিষয়ে আরো আলাপ-আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তাঁরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘দলীয় প্রতীকে নির্বাচন হলে ঘরে ঘরে মারামারি লাগবে’

আপডেট টাইম : ০৫:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫