পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সন্ত্রাস ঠেকাতে পুলিশে ‘বিশেষ দলের’ সুপারিশ

ঢাকা : অব্যাহত সন্ত্রাস ঠেকাতে পুলিশে একটি বিশেষ দল গঠনের সুপারিশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রোববার এ সুপারিশ আসে।

সভায় পুলিশ বাহিনীতে কাউন্টার সেল গঠন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী নিরাপত্তা বাহিনী গঠনের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে কমিটির সভাপতি টিপু মুন্শির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

সভা থেকে বিদেশিদের নিরাপত্তায় পুলিশের নেয়া পদক্ষেপ যথাযথভাবে প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানোর সুপারিশ করা হয়।

এছাড়া সভায় ইতালি ও জাপানের নাগরিক হত্যার সর্বশেষ তথ্য এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা, চাঞ্চল্যকর মামলা সমূহের (নারায়ণগঞ্জের সেভেন হত্যা, রাজন এবং রাকিব হত্যা মামলা) সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।

কমিটি আটককৃত মালিকানাহীন গাড়ি পুলিশ যাতে ব্যবহার করতে পারে সেজন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটা নীতিমালা প্রণয়নের সুপারিশ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সন্ত্রাস ঠেকাতে পুলিশে ‘বিশেষ দলের’ সুপারিশ

আপডেট টাইম : ০৬:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫