অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সোনারগাঁয়ে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আমির হোসেন নামে সেচ্ছাসেবক লীগের নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে।

সোমবার দুপুরে শেখকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আমির হোসেনের বাবার নাম হাজী রমিজ উদ্দিন। জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমির হোসেন সোনারগাঁ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি এলাকায় যাওয়ার পর দুটি মোটরসাইকেল যোগে চার যুবক আমির হোসেনের গতিরোধ করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা আমির হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তার শরীরে তিনটি গুলিবিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, আমির হোসেন দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা করছেন। কিছুদিন আগে থেকে তালতলা এলাকায় একটি কোম্পানির বালু ভরাটের কাজ করেছেন তিনি। স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। তিনি আসন্ন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী।

সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ বলেন, ‘ঘটনাটি খুবই ন্যক্কারজনক।’ তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার দাবি করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সোনারগাঁয়ে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

আপডেট টাইম : ০৪:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫