
ঢাকা: ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের পাশাপাশি বাংলাদেশেও শক্তিশালী
ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
অধিদপ্তর বলছে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৯ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূকম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। ঢাকা থেকে দুই হাজার ৩১১ কিলোমিটার দূরে।
বাংলার খবর ডেস্ক : 




















