
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক করেছে, পুত্র পলাতক।
বীরগঞ্জ পৌর শহরের ৬নং ওয়ার্ড মাকড়াই গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র আব্দুল জব্বার (৬৫) ও আব্দুল জব্বারের স্ত্রী রিনা বেগম (৫৫)কে মাদক বিক্রয় ও সাদেক মেম্বোরের বাড়ীতে চুরির অপরাধে এলাকাবাসী গত রবিবার সকালে আটক করে থানায় সর্পদ্দ করে। এসময় এলাকাবাসী জানায়, জব্বার ও তার স্ত্রী, পুত্র জুবায়ের আলী জনী দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। তারা গাঁজা, ডাইল, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবস্যা করে এলাকার যুব সমাজকে ধংসের দ্বার প্রন্তে নিয়ে যাচ্ছে। পুলিশ জানায় মাদক ব্যবস্যায়ী জুবায়ের আলী জনীকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।
বাংলার খবর ডেস্ক : 












