অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দাবি আদায়ে অনড় নন-এমপিওভুক্ত শিক্ষকরা

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লবের সামনে দাবি আদায়ের জন্য অমরণ অনশন কর্মসূচি পালন করছেন নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষকরা।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি চলছে।

নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকেরা এই আন্দোলন করছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষকদের অনেকে বুকে-পিঠে বিভিন্ন স্লোগান লিখে সড়কে শুয়ে আছেন। তাঁদের মধ্যে কয়েকজন নারী শিক্ষকও রয়েছেন।

বরিশালের বানারীপাড়া সৈয়দকাঠি ইসলামিয়া কলেজের শিক্ষক রুনা খানম বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। মরে যাব, তবু দাবি থেকে একচুলও নড়ব না।’

অমল কান্তি দে নামের এক শিক্ষকের বুকে-পিঠে লেখা, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এমপিও দিয়ে জীবন বাঁচান। এমপিওবিহীন ১৫ বছর কী যে কষ্ট, কী যে যন্ত্রণা!’

অমল কান্তির ভাষ্য, তিনি চট্টগ্রামের ফতেহাবাদ কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক। স্ত্রী-সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, ‘এমপিও না দিলে আমি আর ঘরে ফিরব না। আমরা কেউ ঘরে ফিরব না।’

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এমপিওভুক্তির দাবিতে কয়েক দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। দাবি পূরণের ব্যাপারে কোথাও থেকে কোনো আশ্বাস না পেয়ে তাঁরা আমরণ অনশন কর্মসূচির পথ বেছে নিয়েছেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি এশারত আলী গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। তিনি আমাদের দাবি পূরণ করবেন বলে আশা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

দাবি আদায়ে অনড় নন-এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট টাইম : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫