পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরিয়ায় আইএস দমনে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্যে যুক্তরাষ্ট্র তার একটি বিশেষ বাহিনীর অন্তত ৫০ জন সেনাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠাতে যাচ্ছে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র আইএসের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের লড়াইয়ের প্রশংসা করে বলেন, এ ধরনের শক্তিগুলোকে সহায়তার জন্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।তবে সিরিয়ায় বিশেষ বাহিনী প্রেরণে যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলছেন, সিরিয়ায় মার্কিন সেনা পাঠানো হলে তা ওই অঞ্চলে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি তৈরি করবে।

এদিকে সিরিয়া থেকে প্রাপ্ত খবরে জানা গেছে দামাস্কাসের কাছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি শহরে বোমা হামলায় অন্তত ৮০ জন মারা গেছে।সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা বলছে সরকারি বাহিনীর মিসাইল হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। সংকট নিরসনে ভিয়েনা আলোচনা সিরিয়ার গৃহযুদ্ধে বিবদমান পক্ষগুলোকে যেসব দেশ সমর্থন দিয়ে আসছিলো তারা দেশটির সংকট সমাধানে একটি যুদ্ধবিরতির জন্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।যদিও তারা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যত প্রশ্নে একমত হতে পারেননি।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন সিরিয়ার জনগণই তাদের প্রেসিডেন্টের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।যদিও যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা বলছে মিস্টার আসাদের কার্যত কোন ভূমিকা থাকতে পারেনা।ওদিকে সিরিয়ার সরকার ও বিরোধীদের রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসতে জাতিসংঘকে আহবান জানানো হয়েছে।এ বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসবে দেশগুলো।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরিয়ায় আইএস দমনে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৩:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫