অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মানবাধিকার লঙ্ঘন: অক্টোবরেই নিহত ৪৮৬ জন

ঢাকা : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্য মতে, সদ্য বিদায় নেয়া অক্টোবর মাসে দেশে মানবাধিকার লঙ্ঘিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২,৩৪৯ জন। এদের মধ্যে নিহত হয়েছেন ৪৮৬ নারী-পুরুষ ও শিশু। আহত হয়েছেন ১,৮৬৩ জন।

ডিআরইউতে (সম্প্রসারিত মিলনায়তনে) এক সংবাদ সম্মেলনে আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অক্টোবরে এসিডে ঝলসে গেছে ৫ জন নারীর শরীর, যৌতুকের জন্য প্রাণ দিতে হয়েছে ১৩ জন নারীকে। অথচ গত তিন মাসে গড়ে তিনজন নারীকে প্রাণ দিতে হয়েছে যৌতুকের বলি হয়ে।

লিখিত বক্তব্যে সংগঠনের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর সিরাজ উদ্দিন বলেন, ‘এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বোমায় আহত ও নিহতের সংখ্যা ১২৩ জন। এ মাসে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় আহত ও নিহত হয়েছে শতাধিক নারী-পুরুষ ও শিশু যা ৪০০ বছরের ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি।’

তিনি বলেন, ‘গত ১ মাসে ১৮ জন মানুষকে কথিত ক্রসফায়ারের নামে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৩২ নারী ও শিশু, সংঘবদ্ধ দুর্বৃত্তদের দ্বারা অপহরণ হয়েছে ২১৭ জন।’

তিনি আরো বলেন, ‘উদ্বেগের বিষয় হলো বঙ্গোপসাগরে ট্রলারসহ শতাধিক জেলে অপহরণ হলেও ২০ দিন পার হয়ে গেলেও উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দৃষ্টিগোচর হয়নি।’

এছাড়াও রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক সহিংসতায় ৫০ জন নিহত ও ৯৫১ জন আহত হয়েছেন। সন্ত্রাসীর হাতে নিহত ৮১ জন। গণপিটুনীতে নিহত হয়েছেন ৬ জন। ৮ জন পুুরুষ ও ২০ জন নারী আত্মহত্যা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মানবাধিকার লঙ্ঘন: অক্টোবরেই নিহত ৪৮৬ জন

আপডেট টাইম : ০৬:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫