পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

চেকপোস্টে পুলিশ খুন : এসআই বরখাস্ত, আটক ২

সাভার: আশুলিয়ার বাড়ইপাড়ায় চেকপোস্টে শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেন (২৬) হত্যার ঘটনায় থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।

বরখাস্ত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।

বুধবার রাতে তিনি আরও জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন ও আরেকজন গুরুতর আহতের ঘটনার সোহেল (২২) ও শওকত (২৩) দু’জনকে আটক করা হয়েছে। তারা দুজনই প্রত্যক্ষদর্শী ছিলেন বলে তারা জানায়। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনের পুলিশ চেকপোস্টে মকুল হোসেন ও নূর আলম (২৮) নাম দু’জন পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মুকুল হোসেন মারা যান। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন

এর আগে, গত মাসে ঢাকার গাবতলীর চেকপোস্টে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

চেকপোস্টে পুলিশ খুন : এসআই বরখাস্ত, আটক ২

আপডেট টাইম : ০২:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫