অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দীপন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ফেনীর মাদ্রাসা শিক্ষক আটক!

ঢাকা: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুফতি জাহিদ হাসান মারুফ নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি ফেনীর একটি মাদ্রাসা শিক্ষক বলে জানা গেছে। তবে পুলিশ আটকের বিষয়টি স্বীকার করেনি।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তাকে ফেনীর ফুলগাজী থানার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

ফুলগাজী থানা পুলিশের একটি সূত্র জানায়, মুফতি জাহিদ হাসান মারুফকে দীপন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ তাদের জানিয়েছেন। পরে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলেও জানান থানা পুলিশের ওই কর্মকর্তা।

মুফতি মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশ পরিচয়ে তার বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালায়। গোয়েন্দাদের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল তার ছেলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে এবং দীপন হত্যায় জড়িত থাকার বিষয়েও তাদের কাছে তথ্য রয়েছে। তবে মুফতি হাবিব উল্লার দাবী করে বলেন, কোন অপরাধের সঙ্গে জড়িত নয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দীপন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ফেনীর মাদ্রাসা শিক্ষক আটক!

আপডেট টাইম : ০২:৩২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫