অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আওয়ামী লীগের একটি অংশই ১৫ আগস্টে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে: খালেদা জিয়া

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতি কর্তৃত্ববাদী হয়ে ওঠার একপর্যায়ে একদলীয় একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় রূপ নিয়েছিল। এমনই এক প্রেক্ষাপটে মতাদর্শগত কোন্দলে আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে। এর ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি অংশ তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করে।

৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন।

বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। বাণীতে খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সব ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা তাই জাতীয় জীবনে প্রেরণার উৎস। ওই দিন সৈনিক-জনতা বন্দীদশা থেকে মুক্ত করেন তাদের প্রিয় সেনাপতি জিয়াউর রহমানকে।

খালেদা জিয়া বলেন, দেশ যখন অপশাসনে নিপতিত হয়, তখন গণতন্ত্র, স্বাধীনতাযুদ্ধের মূল্যবোধ-অঙ্গীকার হুমকির সম্মুখীন হয়। বাংলাদেশে এখন একটি বিনা ভোটের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত। তারা দমন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কণ্ঠরোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুই ক্ষমতায় থাকতে বিভোর হয়ে উঠেছে। এই দুঃশাসনের অবসান হওয়া জরুরি। জনগণ যদি অবাধে ভোট দেওয়ার অধিকারটুকু ফিরে পায়, তাহলেই তারা স্বৈরাচারী শাসনের বিপক্ষে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় দেশের সব জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

আওয়ামী লীগের একটি অংশই ১৫ আগস্টে অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে: খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫