পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ডেস্ক: পাকিস্তানে একটি কারখানা ধসে পড়ার ৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক তরুণকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। এই তরুণের নাম মোহাম্মদ শহীদ।

শহীদকে দুদিন ধরে না পেয়ে তার পরিবারের লোকজন ধরে নেন তিনি আর বেঁচে নেই। তাঁরা অন্য একজনের লাশ শহীদের বলে শনাক্ত করেন এবং লাহোর থেকে ২৬৫ কিলোমিটার দূরে পূর্বপুরুষের শহর কবিরওয়ালায় সেটি দাফন করেন।

গত বুধবার সন্ধ্যায় লাহোরের কাছে অবস্থিত রাজপুত পলিস্টার নামের পলিথিনের ব্যাগ তৈরির একটি কারখানা ধসে পড়ে। কারখানাটি চারতলা ভবন ছিল। ধ্বংসস্তূপ থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় অন্তত ১৫০ জন সেখানে কাজ করছিলেন। তাই কতজন মারা গেছেন বা বেঁচে আছেন অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তা এখনই বলা যাচ্ছে না।

মোহাম্মদ ওসমান নামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ভবনটি ধসে যাওয়ার ৫০ ঘণ্টা পর সেখান থেকে ১৮ বছর বয়সী মোহাম্মদ শহীদকে জীবিত উদ্ধার করা হয়েছে। অশেষ দোয়ায় তিনি বেঁচে আছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ২৬ অক্টোবরের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

প্রাদেশিক শ্রমমন্ত্রী রাজা আশফাক সারোয়ার বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫