অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র Logo লালমনিরহাটে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের মা গ্রেফতার Logo মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবি বিএমজিটিএ Logo বাউফলে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট Logo বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ Logo শীতার্ত মানুষের পাশে দহগ্রামে বিজিবি, পেল শীতবস্ত্র ও চিকিৎসাসেবা Logo পাটগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু আত্মহত্যার অভিযোগ Logo ফরিদপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ: মানসম্মত বীজ সরবরাহ জোরদারে সরকারের উদ্যোগ Logo শহীদ ওসমান হাদীর হৃদেয় শহীদি তামান্না ছিল ড. মাসুদ

সংসদ একমত হলে হরতাল বন্ধে আইন: প্রধানমন্ত্রী

বাংলার খবর২৪.কম: 500x350_a10921b3205067e740c02ce2da87f01d_hasina1সংসদ সদস্যরা একমত হলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হরতাল কোনো আন্দোলন হতে পারে না।
বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “আইন দিয়ে সবকিছু করা যায় না। হরতাল-আন্দোলনের নামে আমরা বীভৎস্য ঘটনা দেখেছি। এ ক্ষেত্রে আমাদের জনমত সৃষ্টি করতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “আইন করে হরতাল বন্ধ করা হবে কি না, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। জনগণ চাইলে ও সব সংসদ সদস্য একমত হলে আইন করে হরতাল বন্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।” তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এসব আন্দোলন প্রত্যাখান করতে হবে।”
এর আগে একই প্রশ্নকর্তার এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “সম্প্রতি ইউএনডিপির ‘মানব উন্নয়ন প্রতিবেদন’ অনুযায়ী বাংলাদেশ মানব উন্নয়নে এক ধাপ এগিয়েছে। বর্তমানে ১৮টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।”
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ সাফলতা অর্জন করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “এ সফলতার কৃতিত্ব বাংলাদেশের জনগণের।”
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, তার দল জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। তাই সাফলতা-ব্যর্থতা মূল্যায়নের কাজটি জনগণই করবে। তার সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের মাঝেই অদম্য স্বপ্নের পথে রাবিউল,দিনে মিস্ত্রি, রাতে ছাত্র

সংসদ একমত হলে হরতাল বন্ধে আইন: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪