অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘সরকারের উপর প্রচণ্ড চাপ আছে’

ঢাকা: সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ইসলামিক স্টেট (আইএস) ঘটিয়েছে এমন স্বীকারোক্তির জন্য সরকারের উপর প্রচণ্ড চাপ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার দুপুরে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষকে আরও সচেতন হতে হবে। এই ভূ-খণ্ডকে ব্যবহার করে কোনো ঘটনা কেউ ঘটাক, সেটা আমরা চাই না। প্রচণ্ড চাপ আছে। আমরা আইএস স্বীকার করছি না কেন? আমরা তো দেখছি কারা করছে?

তিনি বলেন, ‘‘আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন বাংলাদেশ ‘অনিরাপদ, অনিরাপদ’ বলে একটা আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ-আইএস নামে একটা আর্টিফিশিয়াল গোলমাল তৈরির চেষ্টা করছে। ইমামবাড়ায় হামলা করে শিয়া-সুন্নী গোলমাল দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ তো এমন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন বিশ্বেও বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করা, আইএস আছে এটা স্বীকার করে নেওয়া। জনগণকে আহ্বান করবো, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে থাকতে চায়। এক সময় জঙ্গি উত্থান হয়েছিল, সেটা আমরা দমন করেছি। আবার সরকার উৎখাতের নামে জ্বালাওপোড়াও, মানুষ হত্যা করার পরও যখন দেখলো কাজ হচ্ছে না, তখন গুপ্ত হত্যায় নেমে পড়েছে একটি মহল। বাংলাদেশে আইএস আছে এটা স্বীকার করাতে পারলে আমাদের কি অবস্থা হবে? সেটা কি একবার ভেবে দেখেছি। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে চাপ আছে, অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের কিছু মানুষেরও চেষ্টা আছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘সরকারের উপর প্রচণ্ড চাপ আছে’

আপডেট টাইম : ০৩:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫