অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘টিআইবিকে সংসদে এনে জিজ্ঞাসাবাদের দাবি’

ঢাকা: বর্তমান জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলায় দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কড়া সমালোচনা করেছেন সরকার দলীয় এমপিরা।

সোমবার বিকেলে স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় এই সমালোচনা করা হয়।

বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ টিআইবিকে সংসদের বিশেষ কমিটিতে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

তিনি বলেন, ‘তাদের বক্তব্য এখতিয়ারবর্হিভূত। তাদের সংসদের বিশেষ অধিকার কমিটিতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক।’

তোফায়েল আহমদ বলেন, ‘টিআইবিকে সংসদে সমন করে প্রশ্নের মুখোমুখি করতে হবে। তাদের আয়ের উৎস খুঁজে বের করতে হবে। কারা তাদের ইন্ধন দিচ্ছে, তাও দেখতে হবে।’ টিআইবি জন্মের পর থেকে কোনো দিনই বাংলাদেশের প্রশংসা করেনি বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী টিআইবিকে বিএনপির অঙ্গ সংগঠন বলেও আখ্যায়িত করেন।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ টিআইবির জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।

তিনি বলেন, ‘ঢালাওভাবে সংসদ নিয়ে মন্তব্য সমীচীন নয়। অবশ্যই তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে টিআইবিকে জবাবদিহি করতে হবে।’

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন নিয়ে ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে টিআইবি বর্তমান সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলে আখ্যায়িত করে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদের অধিবেশন যখন চলে তখন আমাদের কাছে পুতুল নাচের নাট্যশালার মতো মনে হয়। ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য দাঁড়িয়েছে জাতীয় সংসদে।’

তিনি বলেন, ‘সংসদীয় আচরণ সার্বিকভাবে হতাশাব্যঞ্জক। দশম সংসদে আগের তুলনায় সরকার দলীয়দের মধ্যকার পারস্পরিক ‘প্রশংসার’ পরিমাণ বেড়েছে ১২ গুণ। সেই সঙ্গে রাজনৈতিক এক জোটের সমালোচনা বেড়েছে ৯ গুণ। এসব জায়গায় স্পিকারের দায়িত্বেও ঘাটতি দেখা গেছে।’

এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান সংসদীয় বিরোধী দলের (জাতীয় পার্টি) সমালোচনা করে বলেন, ‘আমাদের সংসদের বর্তমান কথিত ‘বিরোধী দল’ বিরোধী দলের ভূমিকা পালন করছে না। তাদের কথিত বিরোধী দল বলছি এ কারণে যে, তাদের দায়িত্ব ও অবস্থান এখনো স্পষ্ট নয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘টিআইবিকে সংসদে এনে জিজ্ঞাসাবাদের দাবি’

আপডেট টাইম : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫