পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ আরমানকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ আরমানকে প্রকাশ্যে হাত-পায়ের রগ ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি পাম্পের সামনে গোহাট্টা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আরমান হোসেন কুমিল্লার মেঘনা থানার বাঘাইকান্দা গ্রামের মঞ্জুর কাদেরের ছেলে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে তার মামার বাড়িতে বসবাস করতেন। তার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫-১৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও এলাকাবাসী আরো জানায়, সোনারগাঁয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান হোসেন বুধবার সকালে মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোহাট্টা এলাকায় আফিয়া সিএনজি পাম্পের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আরমান হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে। আরমান তার মোটরসাইকেল থামাতেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম বলেন, ‘সন্ত্রাসী আরমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ আরমানকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

আপডেট টাইম : ০৩:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫