পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষনে প্রেম

                      -একজন নিশাদ

কিছু ছোট ছোট কবিতা
কিছু হৃদয় স্পর্শক্ষম চিরকুট
এলোমেলো আঁকাবুকি, কাটাছেড়া
জমে জমে আস্তাকুড় হয় দিনকাল।

গ্রীস্মের এক একটা দুপুর
কথা ছিল যাবে নষ্টদের দখলে-
কথা ছিল জ্বলে যাবার,
ছাই হয়ে উড়ে যাবার
যেখানে স্নায়ুদের ঘর্ষনেও আগুন জলে,
আলো হয়
সে আলোয় স্মৃতি পোড়েনা
শুধু তাপে তাপে কাল হয় হৃদয়।

দাবদাহে মাঠ পোড়ে,
পুড়ে হয় বন চৌচির-
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
প্রকৃতির শব,
এরা পোড়েনা
বের হয়না শতাব্দীর তুচ্ছতা হতে।

অথচ একসময়
তোমার কাছ থেকে পাওয়া প্রতিটি চিঠি ছিল
এক একটি মৌলিক কবিতাপুর্ণ ম্যগনেটিক মাইন,
বিস্ফোরিত হয়ে জন্ম দিতো
অদ্ভুত কিছু প্রেমের কবিতার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্লেষনে প্রেম

আপডেট টাইম : ০৬:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫

                      -একজন নিশাদ

কিছু ছোট ছোট কবিতা
কিছু হৃদয় স্পর্শক্ষম চিরকুট
এলোমেলো আঁকাবুকি, কাটাছেড়া
জমে জমে আস্তাকুড় হয় দিনকাল।

গ্রীস্মের এক একটা দুপুর
কথা ছিল যাবে নষ্টদের দখলে-
কথা ছিল জ্বলে যাবার,
ছাই হয়ে উড়ে যাবার
যেখানে স্নায়ুদের ঘর্ষনেও আগুন জলে,
আলো হয়
সে আলোয় স্মৃতি পোড়েনা
শুধু তাপে তাপে কাল হয় হৃদয়।

দাবদাহে মাঠ পোড়ে,
পুড়ে হয় বন চৌচির-
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
প্রকৃতির শব,
এরা পোড়েনা
বের হয়না শতাব্দীর তুচ্ছতা হতে।

অথচ একসময়
তোমার কাছ থেকে পাওয়া প্রতিটি চিঠি ছিল
এক একটি মৌলিক কবিতাপুর্ণ ম্যগনেটিক মাইন,
বিস্ফোরিত হয়ে জন্ম দিতো
অদ্ভুত কিছু প্রেমের কবিতার।